গ্রিসে ফিলিস্তিনি নাগরিক গ্রেফতার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০৭ জুন ২০২৬ সময়: ১৬:২৫:১৮
ঢাকা, ৭ জুন, ২০১৬ (বাসস) : ফিলিস্তিনি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গ্রিস। তার বিরুদ্ধে ইসলামপন্থী আন্দোলন হামাসের সঙ্গে যোগাযোগ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার’ অভিযোগ রয়েছে। শনিবার গভীর রাতে পুলিশ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ওই ব্যক্তিকে শনিবার ক্রিট দ্বীপ থেকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি একটি হোটেলে কাজ করতেন।
এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে সাইপ্রাসে গ্রেফতার হওয়া কয়েকজন ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল।
এ ছাড়া তিনি হামাসের কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
গ্রিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ক্রিটে পৌঁছানোর কথা থাকা একটি ইসরাইলি প্রমোদতরীকে ওই ব্যক্তি লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, এথেন্সের কেন্দ্রীয় এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। পুলিশ তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বোমা তৈরি করার রাসায়নিক বস্তু পেয়েছে।
No Comment Yet