ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ সময়: ২২:৪৮:২৫
ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস): শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সাইড লাইনে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বায়রামভের সাথে বৈঠক করেছেন ।
আজ ৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শ্রমমন্ত্রী ওআইসিভুক্ত দেশসমূহে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকের নিজ দেশ এবং গন্তব্য দেশের অর্থনীতিতে অবদান রাখার কথা উল্লেখ করেন।
তিনি ওআইসি লেবার সেন্টারের নিকট এসব দেশে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করার মাধ্যমে অভিবাসী শ্রমিকদের আরো কার্যকরভাবে সুরক্ষা প্রদানের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রসমূহ শ্রম খাতে সর্বোত্তম চর্চা এবং শ্রমবাজার সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে। দ্রুত পরিবর্তনশীল শ্রমবাজারে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন শ্রমিকদের সুরক্ষার জন্য তিনি ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও শ্রমবাজার সমন্বয়ের ব্যাপক সুযোগের কথা উল্লেখ করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি বলেন, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান উপযোগী দক্ষতা, বিশেষত বিজ্ঞান, প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন আবশ্যক। বাংলাদেশের অভ্যন্তরে এবং অভিবাসী বাংলাদেশী শ্রমিকদের কল্যাণে কারিগরি সহায়তা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের জন্য তিনি ওআইসি লেবার সেন্টার থেকে উদ্যোগ গ্রহনের আহ্বান জানান। এ সেন্টারের প্রশিক্ষণ, কর্মশালা, বা যেকোন দক্ষতা বৃদ্ধি কার্যক্রমে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন।
ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বায়রামভ ওআইসির শ্রম কেন্দ্র সংবিধিতে স্বাক্ষর করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রুত এ সংবিধি অনুসমর্থনের জন্য বাংলাদেশকে অনুরোধ জানান তিনি। ওআইসি দেশসমূহের মধ্যে অভিবাসী বাংলাদেশী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে, এবং নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তার সংস্থা বিশেষভাবে কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন।
No Comment Yet