বরিশালে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ১২ জুন ২০২৬ সময়: ১৫:১৯:১৩
, ১২ জুন, ২০২৬ (বাসস): বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন, নিয়মিত ও পূর্বের মামলায় ৫ জন, বরিশাল মহানগর পুলিশ অধ্যাদেশে ১৫ জন এবং অন্যান্য আইনে ২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে মোট ২৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
Anjara World Shop
বিএমপি জানায়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
No Comment Yet