নেপালে আকস্মিক বন্যায় ৯৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০৩

নেপালে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৬১ জন নেপালি ও ৩৪১ জন বিদেশি নাগরিক। 

নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। তাঁদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিরা ২৬টি দেশের নাগরিক।

ট্যুর অপারেটরদের বরাতে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের বেশির ভাগই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানসসরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।

বন্যায় নদীর তীরবর্তী জনবসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে ১১৪ জনকে উদ্ধার করেছে। এ ছাড়া নেপালের সেনাবাহিনী ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও মর্মাহত।

প্রধানমন্ত্রী জানান, উদ্ধার অভিযান শুরু করতে সরকার কোনো ধরনের বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে সব ধরনের সক্ষমতা ও প্রয়োজনীয় সম্পদ কাজে লাগিয়েছে।

0%
0%
No Comment Yet