চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন

চট্টগ্রাম, ২ অক্টোবর ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে পরিত্যক্ত একটি ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে ভিড় জমান কৌতূহলী মানুষ।

শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত হওয়ায় বগিগুলো অনেক বছর ধরে পড়ে ছিল এবং সেখানে মাদকাসক্তরা আড্ডা জমাত। এর আগে এ বছরের এপ্রিল মাসে একই জায়গায় দুটি বগিতে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটে বাংলাবাজার এলাকায় রেলের একটি বগিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত বন্দর স্টেশনের একটি ও আগ্রাবাদ স্টেশনের দুটি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

বিজ্ঞাপন

Anjara World Shop

চট্টগ্রাম বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না, তবে আগুনে একটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তাঁরা জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দিত।

0%
0%
No Comment Yet