বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার জব্দ, আটক ৭

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন, দুইটি ল্যাপটপ ও তিন কার্টন সিগারেট জব্দসহ সাতজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

বিমানবন্দর এলাকায় শুক্রবার দিবাগত রাতে পৃথক তিনটি অভিযান চালায় এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন- তোফাজ্জল হোসেন (৩৭), জসিম উদ্দিন (৩৯), আরাফাত হোসাইন (২৮), আরিফ (৪২), মো. আলামিন গাজী (৩৭), রূপবান বেগম (৩৯) ও এম. এ. মতিন (৩০)। 

বিজ্ঞাপন

Anjara World Shop

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ব্যক্তিদের নামে বিমানবন্দর থানায় আজ পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। 
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে।’ 

0%
0%
No Comment Yet