চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের ৪৯টি চুড়ি জব্দ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ সময়: ০৮:৪৭:০৫
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ১ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক স্বর্ণের শুল্ক-করাদিসহ আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসা যাত্রী মো. শরীফ বিমানবন্দরে অবতরণ করেন।
ওই যাত্রী কোনো স্বর্ণালংকারের ঘোষণা না দিয়েই গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
তবে গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা তার ব্যাগেজ তল্লাশির সিদ্ধান্ত নেন। অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করা হলে এর ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
No Comment Yet