হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সময়: ০০:১১:০৯
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) তিনি সাম্প্রতিক হামলায় শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিরের কবর জিয়ারত করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শনিবার তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন করবেন। এরপর শেরেবাংলানগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই যোদ্ধাদের খোঁজ নেবেন। দিনটির শেষ ভাগে তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদিরের কবর জিয়ারত করবেন।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা তারেক রহমান তার পিতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
No Comment Yet