আজ থেকে সোনার দামে আবারও বড় পরিবর্তন, ভরিতে কত?
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সময়: ০৩:১০:০৬
দেশে আজ থেকে সোনা ও রূপা নতুন দামে বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সোনার দাম প্রতি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য তালিকা ঘোষণা করে। তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন দামের তালিকা অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।
বাজুস জানিয়েছে, ঘোষিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির হার কিছুটা কমবেশি হতে পারে।
সোনার পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রূপার দাম প্রতি ভরিতে ১৭৫ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রূপা বিক্রি হবে ৪ হাজার ৮৯৯ টাকায়, ১৮ ক্যারেটের রূপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা।
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
ঘোষিত সোনা ও রূপার এই নতুন দাম আজ থেকেই দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হয়েছে।
No Comment Yet