জবি ভর্তি পরীক্ষা: শীতের কুয়াশা ভেঙে ছুটছে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই পরীক্ষা কেন্দ্রে ছুটছে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। তাদের হাজারো স্বপ্ন আর প্রত্যাশার স্বাক্ষী তীব্র শীতের এই কুয়াশা জড়ানো সকাল।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আজ সকাল থেকেই দেখা যায় ভর্তিচ্ছুদের ব্যস্ত উপস্থিতি। অভিভাবকদের সঙ্গেও এসেছেন অনেক শিক্ষার্থী। উৎসব মুখর পরিবেশে ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক বসিয়েছে বিভিন্ন জেলা কল্যাণ ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো।

ভর্তিচ্ছুরা জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষার প্রস্তুতি ও স্বপ্ন তাদের এগিয়ে নিচ্ছে।

ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী সালমান আহমেদ বলেন, প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হয়েছে। আশা করছি ভালো কিছু হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন গাফিলতি ছিল না তারা শিক্ষার্থীদের সাহায্য চেষ্টা করেছে।

পরীক্ষার্থী রাফি বলেন, “ভোরে কুয়াশা বেশি ছিল, তবু সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পেরেছি। জবিতে পড়ার স্বপ্ন আমাকে সাহস জুগিয়েছে।"

অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, "ঠান্ডা আর কুয়াশা থাকলেও ব্যবস্থাপনা ভালো ছিল।

আরেক শিক্ষার্থী ওয়াসিকা হুমা বলেন, পরীক্ষা মোটামুটি ভালই হয়েছে, তবে পদার্থবিজ্ঞান কোশ্চেনটা একটু কঠিন ছিল। তবে আমি আশাবাদী।

আরফিন বলেন, পরীক্ষা ভালো হয়েছে। শীতকে উপেক্ষা করে এখানে আশা। আসতে কোন সমস্যা যদিও হয়নি। এবং পরীক্ষার প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। তবে রিটেন থাকলে ভালো হতো। 
প্রসঙ্গত, গত বছর থেকে পুনরায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবছর 'এ' ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষায় ৮৬০ টি আসনের বিপরীতে ৭২ হাজর ৪৭৪ জন আবেদন করেছে। প্রতি আসনের জন্য ৮৫ জন পরীক্ষার্থী লড়বেন।

'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকার বাহিরে তিনটি কেন্দ্র, কুমিল্লা বিশ্বিবদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯ টি কেন্দ্রের মধ্যে পরীক্ষা হবে। ঢাকার ভিতরের কেন্দ্র সমূহ হলো : জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,  বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল এন্ড কলেজ, বিআইএএম মডেল হাই স্কুল এন্ড কলেজ।

0%
0%
No Comment Yet