এবার ৭ দলের সমন্বয়ে ‘জাতীয় মুসলিম জোট’

সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক মোর্চা ‘জাতীয় মুসলিম জোট’ আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জোট নেতারা জানান, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদদের আত্মত্যাগই তাদের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। তারা বলেন, এই আদর্শকে সামনে রেখেই দেশের রাজনীতি ও সমাজব্যবস্থায় ভূমিকা রাখতে চায় নবগঠিত জোটটি।

বাংলাদেশ মুসলিম লীগ, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, গণমুক্তি জোট, নাগরিক অধিকার পার্টিসহ সমমনা সাতটি দল নিয়ে গঠিত হয়েছে এই মোর্চা। এর পাশাপাশি বাংলাদেশ জাস্টিস পার্টি, মুসলিম সমাজ এবং বিএনডিপিও জোটের অংশ হিসেবে যুক্ত রয়েছে।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের সংবাদ সম্মেলনে জোটের ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে বিদেশি আধিপত্য এবং তাবেদারিমূলক রাজনীতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার কথা জানানো হয়।

0%
0%
No Comment Yet