‘ধানের শীষ অধিকার, ন্যায়বিচার ও স্বাধীন মতপ্রকাশের প্রতীক’

বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষে ভোট চেয়ে পথসভা করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম। পথসভায় তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়। এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীন মতপ্রকাশের প্রতীক।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার দেবডাঙা গ্রোয়েনবাঁধ এলাকায় এ পথসভা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শম্ভু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান শোভন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ। এর আগে ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর ওয়ার্ড যুবদলের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়। এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীন মতপ্রকাশের প্রতীক। আপনাদের একটি ভোটই এই অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, নদীভাঙন রোধ এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

তিনি আরো  বলেন, বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দ্বিতীয় বাইপাস সড়ক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালসহ পুরো বগুড়ায় দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ে তার সবকিছুই তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে।

কাজী রফিকুল ইসলাম বলেন, ধানের শীষ মানে উন্নয়ন। ধানের শীষ মানে নিরাপত্তা। ধানের শীষ মানে জনতার হ্রদয়ের স্পন্দন। তাই আগামী দিনে বগুড়ার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

0%
0%
No Comment Yet