মুকসুদপুরে ইউএনও মাহমুদ আশিক কবিরের কম্বল বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের জীবনে দুর্ভোগ যখন বাড়ছিল, ঠিক তখনই তাদের পাশে দাঁড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলা সদর বাজার, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় ঘুরে তিনি শীতার্ত মানুষের হাতে কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, “প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই রাতে শীতার্তদের একটু সহায়তা করার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমরা সরকারের সহায়তা কার্যক্রমের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।”

স্থানীয়রা জানান, রাতের আঁধারে ফুটপাত, রাস্তার ধারে এবং খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষদের খুঁজে খুঁজে পৌঁছে যান ইউএনও। প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার কাছ থেকে সরাসরি সহায়তা পেয়ে অনেকেই আবেগাপ্লুত হন। কারও চোখে আনন্দাশ্রু, কারও মুখে কৃতজ্ঞতা।

বিজ্ঞাপন

Anjara World Shop

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের প্রকোপ বাড়লে এবং প্রয়োজন অনুযায়ী কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল ইউএনওর এই উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, প্রশাসনের এ ধরনের উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করে না, বরং মানুষের মনে আস্থা ও আশার আলোও জ্বালায়।

মানবিকতার এই উষ্ণ ছোঁয়া হয়তো পুরো শীতকে বদলে দিতে পারে, অন্তত ফুটপাতের শীতার্ত মানুষের জন্য।

0%
0%
No Comment Yet