পাইকগাছায় নিসচার সংবাদ সম্মেলন: সড়ক দুর্ঘটনায় এক বছরে নিহত- ৮, আহত- ৪৯
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১১:০১:৩২
খুলনার পাইকগাছায় নিরাপদ সড়ক চাই (নিসচা) দক্ষিণ অঞ্চল পাইকগাছা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় তুলে ধরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলার ষোলআনা সমবায় সমিতি লিমিটেডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক শফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট একরামুল ইসলাম, মো: হুরায়রা বাদশা, সাংবাদিক আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক কাজী সোহাগ, আবু হানিফ মিলন ও ফরিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৩ অক্টোবর থেকে ২০২৬ সালের ২০ অক্টোবর পর্যন্ত পাইকগাছা উপজেলায় ছোট-বড় মোট ৬৩ টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet