বেগম খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ সময়: ০১:৪৪:৩২
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (০২ জানুয়ারি) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মনিরুজ্জামান তুহিন (৪০)। তাঁর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রামনগর লাউড়ী রাস্তার ব্রিজ-সংলগ্ন এলাকায়।
এই তথ্য নিশ্চিত করে মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘তুহিন বিএনপির সমর্থক। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। দেশে ফিরে আসার পর যশোর শহরে বাস করত সে। দলীয় কোনো পদ না থাকলেও খালেদা জিয়ার প্রতি তার বেশ শ্রদ্ধা ছিল। সেই টানে গত বুধবার ঢাকায় খালেদা জিয়ার জানাজায় শরিক হতে যায় তুহিন।’ তিনি আরও বলেন, ‘জানাজায় অংশ নিতে গিয়ে অতিরিক্ত মানুষের চাপে অসুস্থ হয়ে পড়ে তুহিন। পরে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।’
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet