সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন তৎপর: নূরজাহান আক্তার সাথী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬ সময়: ১১:৫৫:৩৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮জানুয়ারী) বিকেলে ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: উত্তম কুমার পাল, ধনবাড়ী হর্টি কালচার সেন্টারের উদ্যানতত্ত¡বিদ রাসেল পারভেজ তমাল, নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, সুষ্ঠ নির্বাচনের অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রশাসনকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। ভোটকেন্দ্রে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং টিম একাধিকবার কেন্দ্র পরিদর্শন করবে। গণ ভোট সর্ম্পকে জনসাধারণ কে অবহিত করতে নানামূখী আলোচনা করা হয়। সেই সাথে নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে শুধু ধনবাড়ী উপজেলা প্রশাসন নয় সারা দেশের প্রশাসন তৎপর রয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
এসময় উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No Comment Yet