মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে যে বার্তা দিলেন সালাহউদ্দিন আহমদ

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে সালাহউদ্দিন আহমদ বলেন, “মুসাব্বির হত্যাকাণ্ডের পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানিয়েছি। যারা গণতন্ত্র বা নির্বাচনের বিরোধী, তাদের প্রভাব এ ঘটনার পেছনে আছে কি না, তা খতিয়ে দেখা হবে।”


তিনি আরও বলেন, “নির্বাচনকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এ ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন ব্যর্থ করতে চাইলেও জনগণ তা প্রতিহত করবে।”


সালাহউদ্দিন আহমদ সরকারের প্রতিও আহ্বান জানান, ভবিষ্যতে এমন ঘটনায় নজরদারি ও প্রতিরোধের জন্য আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন।


গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করলে তাকে দ্রুত বিআরবি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা হাসপাতালে পৌঁছানোর আগে তাকে মৃত ঘোষণা করেন।

0%
0%
No Comment Yet