মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম, জানিয়েছেন ‘গানম্যান প্রয়োজন’

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন তুলেছেন।

মনোনয়ন উত্তোলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সবসময় হামলা-মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অন্য অনেক প্রার্থীও নিরাপত্তার অভাব মনে করে গানম্যান চাচ্ছেন।’ তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা বলতে পারছি না। তবে আমরা সবাই চাই, সুষ্ঠু নির্বাচন হোক। যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।’

হিরো আলম বলেন, ‘আমাকে অনেকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করায় আমি তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নির্বাচন করছি না। আমি আগেও বগুড়া-৪ আসনে নির্বাচন করেছি, এবারও এই আসন থেকে নির্বাচন করব।’

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

 

0%
0%
No Comment Yet