ঢাকার পথে কক্সবাজারের ২০ হাজার নেতাকর্মী

দেড় দশকের দীর্ঘ নির্বাসন কাটিয়ে সপরিবারে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। 

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে উৎসবের আমেজ ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। তাকে বরণ করে নিতে কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।  

তারেক রহমানকে স্বাগত জানাতে  কক্সবাজার জেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন। নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ট্রেনের ব্যবস্থা।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, দেশের আপামর জনতার প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। 

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেছেন, দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন। জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। সংখ্যায় এটি ২০ হাজার ছাড়িয়ে যাবে। এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।

 

0%
0%
No Comment Yet