শঙ্কা প্রকাশ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কিছু কিছু এলাকায় তার কর্মীদের জানানো হয়েছে যে তাদের ওপর হয়তো মামলা হতে পারে। যদি এমন কোনো ঘটনা ঘটে যা তার নির্বাচনে প্রভাব ফেলে বা নেতাকর্মীদের নিরাপত্তা বিপন্ন করে, তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একইসঙ্গে ওই আসনে মনোনয়নপত্র দাখিল করা আরও ১১ প্রার্থীর মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে রুমিন ফারহানা বলেন, দলের প্রতি তার কোনো ক্ষোভ নেই। তিনি বলেন, দলের যখন কঠিন সময় ছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন এবং তা যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করেছেন। ২০১৯ সাল থেকে তার রাজনৈতিক ভূমিকা ও ২০২২ সালের ডিসেম্বরে পদত্যাগসহ সব কর্মকাণ্ড তিনি দায়িত্বের সঙ্গে সম্পন্ন করেছেন। তিনি আরও জানান, দল যদি নতুন নেতৃত্ব আনতে চায়, তিনি তা স্বাগত জানাবেন এবং নিজের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়নপ্রাপ্ত। রুমিন ফারহানাও মনোনয়নপত্র দাখিল করায় তার বিরুদ্ধে বিএনপি থেকে বহিষ্কারাদেশ জারি হয়।

0%
0%
No Comment Yet