এলডিপি মহাসচিব ড. রেদোয়ানের বিএনপিতে যোগদান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সময়: ০০:১০:৫৮
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দিয়েই তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করার আগ্রহের কথা জানান।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. রেদোয়ান আহমেদ তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির নেতৃত্বে আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে আসন সমঝোতার প্রশ্নে বিএনপি মিত্র দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও বিষয়টি নিয়ে দলটির মাঠপর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। বেশ কয়েকটি আসনে বিএনপির কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে মিত্র দলগুলোর মধ্যে অস্বস্তি তৈরি হলেও বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে, আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, চারদলীয় বাম জোট ও লেবার পার্টিসহ মোট প্রায় ৫৭টি রাজনৈতিক দল ও জোট একসঙ্গে সক্রিয় ছিল।
No Comment Yet