ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সেক্রেটারি তানিম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর উত্তরের সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. তানিম ওয়াহিদকে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব দেন। পরবর্তীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকা মহানগর সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর তিনি ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পান।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

অন্যদিকে, সাধারণ সম্পাদক মো. তানিম ওয়াহিদ জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

0%
0%
No Comment Yet