আরও ১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, প্রার্থীর জমা দেওয়া হলফনামা অসম্পূর্ণ থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। হলফনামায় নাগরিকত্ব সংক্রান্ত তথ্য পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কিনা সে বিষয়ে স্পষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। তিনি উল্লেখ করেন, হলফনামা নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ নথি, যেখানে কোনো তথ্য গোপন রাখা বা অসম্পূর্ণভাবে দেওয়া আইনসম্মত নয়।

তবে রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী চাইলে নির্বাচন কমিশনের কাছে আপিল করে প্রার্থিতা পুনর্বহাল করার সুযোগ পাবেন।

0%
0%
No Comment Yet