মুকসুদপুর উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম শুরু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ সময়: ১১:৩২:০৪
মুকসুদপুর উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) মুকসুদপুরের জলিরপাড় বৈদ্যবাড়ির মোড়ে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সেলিমুজ্জামান সেলিম বলেন, এই আঞ্চলিক কার্যালয় হবে জনগণের কথা শোনার কেন্দ্র। বিএনপি জনগণের দল।জনগণের সুখ-দুঃখ, দাবি ও অধিকার আদায়ের আন্দোলন এখান থেকেই সংগঠিত হবে। আমরা নেতা হতে নয়, জনগণের সেবক হতে রাজনীতি করি।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তৃণমূলকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। এই কার্যালয় সংগঠনকে আরও গতিশীল করবে।
বিজ্ঞাপন
anjara world
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, যুগ্ম সম্পাদক জোবায়ের আল মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সেলিমুজ্জামান সেলিম এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
No Comment Yet