শিগগিরই ২০০ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা, আলোচনায় যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই শত আসনের একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। এরই অংশ হিসাবে গত রোব ও সোমবার সহস্রাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন দলটির হাইকমান্ড। ঐক্যবদ্ধ থেকে নির্বাচনি গণসংযোগে নেমেছেন তারা। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের বার্তা।

সূত মতে, বুধবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে একক প্রার্থী নির্ধারণ করা নিয়ে আলোচনা হয়। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছেন। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকদের আসনও রয়েছে। তবে তফশিল ঘোষণার পর একক প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এর আগে মনোনয়ন ফরম বিক্রি-জমাসহ সব প্রক্রিয়া শেষ হবে। 

তারা আরও জানান, এখন যাদের প্রাথমিকভাবে একক প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে, তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব প্রার্থীর মধ্যে যদি কেউ নিজ আসনে সক্রিয়ভাবে কাজ না করেন বা দলীয় নির্দেশনা মেনে না চলেন তাহলে তাদের বাদ দিয়ে নতুন করে ফের একক প্রার্থী নির্ধারণ করা হবে।

গুলশানে মতবিনিময়ে বিএনপির সহস্রাধিক সম্ভাব্য প্রার্থী, তারা হলেন-

চট্টগ্রাম-১ (মীরসরাই) : উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলার সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) : কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, উপজেলা আহ্বায়ক কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার, উপজেলার সাবেক সভাপতি ছালাউদ্দিন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়জী। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) : কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবু। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) : কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) : কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক।

চট্টগ্রাম-৬ (রাউজান) : কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও জসিম উদ্দিন সিকদার। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) : বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, উপজেলা আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উপজেলা সদস্য সচিব আবু আহমেদ হাসনাত। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) : চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, এসএম সাইফুল আলম ও আহমেদ উল আলম চৌধুরী রাসেল। চট্টগ্রাম-১২ (পটিয়া) : দক্ষিণ জেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, দক্ষিণ জেলা আহ্বায়ক এম ইদ্রিস মিয়া, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, বিএনপি নেতা সৈয়দ শাদাত আহম্মেদ। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) : দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, জেলা সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন, দক্ষিণ জেলার নেতা মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা এসএম মামুন মিয়া, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) : নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী ও নুরুল আনোয়ার। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) : দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলার সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলার সাবেক আহ্বায়ক জামাল হোসেন। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) : দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোসাইনী, দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, দক্ষিণ জেলার নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, দক্ষিণ জেলার সাবেক সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক। 

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) : স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও তার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমেদ। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) : নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ, জেলা সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী ও মহেশখালী উপজেলার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। কক্সবাজার-৩ (রামু-সদর) : কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহিদুজ্জামান। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) : জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও জেলার অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ। 

0%
0%
No Comment Yet