নবম পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের জরুরি ঘোষণা!

আসন্ন ১৩ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কঠোর আন্দোলনের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। চলতি জানুয়ারি মাস থেকেই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ জানুয়ারি দেশজুড়ে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে 'বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ'।

শনিবার বিকেলে ১২টি কর্মচারী সংগঠনের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জোটের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, আগামী শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এই অনশন পালিত হবে। একই সময়ে দেশের প্রতিটি জেলায় প্রেস ক্লাবের সামনে কর্মচারীরা এই প্রতীকী অনশনে অংশ নেবেন। তাদের দাবি—চলতি মাস শেষ হওয়ার আগেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

বৈঠকে সরকারি কর্মচারীদের বিভিন্ন স্তরের ১২টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এবং পৌর কর্মচারী ফেডারেশনের মতো বড় সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা একমত পোষণ করেন যে, বর্তমান বাজার পরিস্থিতির ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই দ্রুত নতুন বেতন কাঠামো ঘোষণা করা এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন যে, নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার সম্ভাবনা নেই। তার এই বক্তব্যের ঠিক দুই দিনের মাথায় কর্মচারীদের এই অনশন কর্মসূচি ঘোষণার ফলে রাজপথে নতুন করে উত্তাপ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। কর্মচারী নেতারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের আগেই এই গেজেট প্রকাশ করে বেতন বৈষম্য দূর করা।

0%
0%
No Comment Yet