বিমানবন্দরে প্রস্তুত তারেক রহমানের বিশেষ লাল বাস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে এখন সবার নজর কাড়ছে একটি লাল রঙের বিশেষ বাস। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ দুপুরে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করতেই এই বাসটি প্রস্তুত রাখা হয়েছে।

বাসের গায়ে বড় অক্ষরে লেখা রয়েছে তারেক রহমানের জনপ্রিয় স্লোগান— ‘সবার আগে বাংলাদেশ’। এটি একটি সাধারণ যাত্রীবাহী বাস নয়, বরং নেতার নিরাপত্তার কথা মাথায় রেখে এটিকে বুলেটপ্রুফ বা গুলিনিরোধক হিসেবে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। বাসের জানালাগুলো অত্যন্ত সুরক্ষিত এবং ভেতরে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

 বাসের সামনে ও পাশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবির পাশাপাশি তারেক রহমানের ছবিও যুক্ত করা হয়েছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও অভ্যর্থনা শেষে তারেক রহমান এই বাসে চড়েই সরাসরি রওনা হবেন পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এবং নেতাকর্মীদের ভালোবাসার চাপে সাধারণ কোনো ছোট গাড়িতে না গিয়ে এই বড় বাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসটি এমনভাবে তৈরি যাতে ভিড়ের মধ্যেও তারেক রহমান ওপর থেকে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করতে পারেন। গণসংবর্ধনা শেষে এই বাসেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।

0%
0%
No Comment Yet