বাগেরহাটে ভোটার শিক্ষা বিষয়ক দিনব্যপী প্রশিক্ষণ 

গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক স্থানীয় পর্যায়ের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়ন পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এ প্রশিক্ষণে বাগেরহাট-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার নতুন ভোটাররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, সংবিধানিক অধিকার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, নির্বাচনকালীন আচরণবিধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শুভজিৎ, ভিবিডি ভলেন্টিয়ার এবং ‘৫১’র জাগরণ’-এর স্থানীয় পর্যায়ের প্রশিক্ষক ও ভিবিডি বাগেরহাট জেলা প্রতিনিধি টুম্পা আক্তার মিম। বক্তারা বলেন, সচেতন ও দায়িত্বশীল ভোটারই সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার মূল শক্তি।

বিজ্ঞাপন

Anjara World Shop

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নতুন ভোটারদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় কর্মসূচিতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0%
0%
No Comment Yet