দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রায় পাঁচ মাস হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে। যখন এক-দেড় বছর যাবে, তখন মানুষ আমাদের কাছে জবাবদিহিতার আশা করবেন।

তিনি বলেন, এখন কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে প্রশ্ন করে না, অপেক্ষা করছে। এখন তারা সহযোগিতা করছেন, কাজটা শুরু করতে। কিন্তু সময় যেতে বেশিক্ষণ লাগে না।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে সদর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা সবাই আশা করেছিলাম, যে সরকারই থাকুক, আমাদের দাবির প্রতি সবাই সম্মান দেবে। নির্বাচনের এক মাসের মাথায় প্রতিশ্রুতি রক্ষা করে কাজ শুরু করেছি। অনেকেই বলতে পারেন, এটি দীর্ঘদিনের প্ল্যান ছিল। প্ল্যানতো অনেক কিছুই থাকে, স্বপ্ন অনেক কিছুই থাকে। কিন্তু বাস্তবায়নটা কোথায় আটকে আছে, সেটাকে ঠিক করে সেই কাজটাকে দৃশ্যমান করে নিয়ে আসাটাই আসল ব্যাপার। সেজন্য প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীর প্রতি আন্তরিকতা দেখিয়েছেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

এছাড়া, বিকেলে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রী। চরচামিতা এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

0%
0%
No Comment Yet