সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল এলাকার একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাচের প্রাচীর ভেঙে যায়। এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত আট শ্রমিক দগ্ধ হয়েছেন। পাশাপাশি তাদের শরীরে কাচের আঘাত লাগে।

তিনি আরওে বলেন, আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সিমেন্ট ফ্যাক্টরির আট দগ্ধকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

0%
0%
No Comment Yet