৫২১ টন ধান ৩৫ টন চাল উধাওয়ের অভিযোগ দুদকের

কুড়িগ্রামে জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুতে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার জেলা শহরের নতুন রেলস্টেশন এলাকায় জেলা খাদ্যগুদামে দিনভর অভিযান চালিয়ে খাদ্যগুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান এবং ৩৫ মেট্রিক টন চাল ঘাটতি পাওয়ার অভিযোগ পান দুদক কর্মকর্তারা।

এছাড়াও দুদকের এ টিম সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে অভিযান শুরু করে। এখানে চারটি গোডাউন তল্লাশি করে দেখছে দুদকের এ টিম। এ টিমের ধারণা এ গোডাউনেও খাদ্যশস্য ঘাটতি রয়েছে। 

দুদক সূত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

Anjara World Shop

জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সাবদারুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাউন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেব। খাদ্য ঘাটতির পাশাপাশি গুদামে খাবার অনুপযোগী চালও গাওয়া গেছে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

0%
0%
No Comment Yet