ঢাকায় এসে সুখবর পেলেন ইংলিশ কোচ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ সময়: ০৬:০৭:৪২
ঢাকায় এসে সুখবর পেলেন ইংলিশ কোচ টবি র্যাডফোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালস টবি র্যাডফোর্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়।
কিন্তু বিপিএলের মাঝ পথে ইংলিশ এই কোচ সুখবর পেলেন। টবি র্যাডফোর্ডকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।
টবি র্যাডফোর্ডকে হারিয়ে বড় ধাক্কা খেল ঢাকা ক্যাপিটালস। তার কারণে টুর্নামেন্টের মাঝপথেই তাকে হারাচ্ছে দলটি।
গতকাল সকালেই ঢাকা ছেড়েছেন টবি র্যাডফোর্ড। এর আগে টুর্নামেন্টের শুরুতেই মাঠে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন ঢাকার সিনিয়র সহকারী কোচ মাহবুব আলী জাকি। টবির জায়গায় নতুন করে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গোলাম মর্তুজা।
বিজ্ঞাপন
anjara world
মাঠের পারফরম্যান্সেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে দলটি।
No Comment Yet