সিলেট গ্যাস ফিল্ডে অসরজনিত ১০ কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ সময়: ০৬:১৪:৩৪
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর অবসর গ্রহণকারী ১০ জন কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে অবসর-উত্তর ছুটিতে গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়ের অফিসার্স রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে ব্যবস্থাপনা পরিচালক অবসরগ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানান।
ব্যস্থাপক সুলতানা নাজনীন খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) প্রকৌ. মোঃ আব্দুল জলিল প্রামানিক। এসময় প্রধান অতিথি বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ চাকুরী জীবনের বর্ণাঢ্য কর্ম সময়ের স্মৃতিচারণ করেন ও তাঁদের অবসর জনিত বিদায় পরবর্তী তাদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের পরবর্তী সময়গুলো পরিবারের সাথে সুন্দর ও আনন্দময় জীবন অতিবাহিত হোক এমন প্রত্যাশা কমনা করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা হলেন, পান্না লাল ধর, প্রাক্তন মহাব্যবস্থাপক হিসাব ও অর্থ বিভাগ; মোঃ ফরিদুল হুদা, মহাব্যবস্থাপক সার্ভিসেস ডিভিশন; জি এম তারেক, প্রাক্তন মহাব্যবস্থাপক হিসাব ও অর্থ বিভাগ, মোঃ মহসীন মিঞা, প্রাক্তন উপমহাব্যবস্থাপক সার্ভিসেস অ্যান্ড ট্রান্সপোর্ট, সার্ভিসেস ডিভিশন, মোঃ সাইফুল্লাহ, প্রাক্তন উপব্যবস্থাপক ভান্ডার, হরিপুর ফিল্ড, অপারেশন ডিভিশন, মোঃ আব্দুল মোমেন, প্রাক্তন সহকারী ব্যবস্থাপক হিসাব, হিসাব ও অর্থ বিভাগ, মোঃ মনসুর আলী, প্রাক্তন সহকারী কর্মকর্তা, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, পিএন্ডডি ডিভিশন, মোঃ ফরমান আলী, প্রাক্তন অফিস সহকারী, কেন্দ্রীয় ভান্ডার শাখা, টিএস ডিভিশন, মোঃ দেলোয়ার হোসেন, প্রাক্তন জেনারেটর অপারেটর, হরিপুর ফিল্ড, মোঃ ইসমাইল আলী, প্রাক্তন জুনিয়র নিরাপত্তা হাবিলদার, নিরাপত্তা শাখা, সার্ভিসেস ডিভিশন।
বিজ্ঞাপন
Anjara World Shop
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রকৌ. মোঃ শাহজাহান আলী মহাব্যবস্থাপক (এনজিএল এন্ড এলপিজি), প্রকৌ. নিপুন চন্দ্র সমাদ্দার,মহাব্যবস্থাপক (টিএস), প্রকৌ. এ কে এম আলমগীর আজাদ মহাব্যবস্থাপক (অপারেশন), প্রকৌ. জীবন শান্তি সরকার, মহাব্যবস্থাপক (আরডিএম), অতিরিক্ত দায়িত্ব।, মোঃ শাহে আলম উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা), কর্মচারী ইউনিয়ন ( সিবিএ) সভাপতি প্রদীপ কুমার শর্মা, সাধারণ সম্পাদক মোঃ উসমান আলী,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
No Comment Yet