এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার প্রস্তাবে একমত দলগুলো
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৮ জুলাই ২০২৫ সময়: ০২:০০:৫১
এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করবেন। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করবো। এ বিষয়ে আমরা কী একমত হয়েছি? এতে সবাই হ্যাঁ সূচক জবাব দেন।
এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার পক্ষে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া স্বাধীন পুলিশ কমিশন গঠনেও ঐকমত্য হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের সংলাপ কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এ কথা জানান।
তিনি বলেন, এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করবেন। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করবো। এ বিষয়ে আমরা কী একমত হয়েছি? এতে সবাই হ্যাঁ সূচক জবাব দেন।জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টি’সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
No Comment Yet