মেহেরপুর সদর উপজেলায় গণভোটের প্রচারণা ও সামাজিক সমস্যা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

মঙ্গলবার (২০ জানুয়ারি)বিকেল ৪টায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি গুরুত্বপূর্ণ উঠান বৈঠক ও গণভোটের প্রচার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, ৭৩ মেহেরপুর-১ এর উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মুনীর, সদর উপজেলা উপ-সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমান আলী, পল্লী উন্নয়ন অফিসার রাকিবুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক শিমুল হোসেন এবং ইউনিয়ন প্রশাসন কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

এই উঠান বৈঠকের মূল লক্ষ্য ছিল আসন্ন গণভোটে জনগণকে সচেতন ও অংশগ্রহণমূলক করে তোলা। পাশাপাশি সামাজিক ব্যাধি যেমন—মাদক ব্যবসা ও চোরাচালান, অনলাইন ক্যাসিনো জুয়া, আত্মহত্যা প্রবণতা, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক প্রথা এবং নারী নির্যাতন রোধে সচেতনতা সৃষ্টি করা।

অনুষ্ঠানে বক্তারা জোর দিয়ে বলেন, গণভোটের মাধ্যমে দেশে একটি নতুন, বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে সমাজের এসব ক্ষতিকর প্রথা ও অপরাধ থেকে মুক্তি পেতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে গণভোট ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

0%
0%
No Comment Yet