গাজীপুর-২ আসনে ৯১ নির্বাচনের মতো সর্বোচ্চ ভোটের রেকর্ড গড়ার আহ্বান মঞ্জুর রনির
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ১০:১০:৩৪
গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, গাজীপুরের জনগণ ৯১ সালের সংসদ নির্বাচনে আমার বাবা অধ্যাপক এমএ মান্নানকে যে ভাবে ধানের শীষে দেশের সর্বোচ্চ ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন এবারও তাকে সর্বোচ্চ ভোট দিয়ে ভোটের রেকর্ড গড়ার আহবান জানান। সারা দেশে ধানের শীষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। ভোটের এই এই গণজোয়ারে আগামী নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন।
বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি বুধবার দিনব্যাপী গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের ৪৩, ৪৪, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর-২ আসনের প্রধান নির্বাচন সমন্বয়ক সালাহউদ্দিন সরকার, বিশেষ সমন্বয়ক পাপ্পু সরকার, বসির উদ্দিন, শরাফত হোসেন, মাহবুবুল আলম শুকুর, জসিমউদ্দিন বাট, আসাদুজ্জামান ভিপি, গাজী সালাহউদ্দিন ও সফি কাউন্সিলর।
মঞ্জুর রনি আরো উপস্থিত নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ দিন ধানের শীষের জন্য কষ্ট করেন আগামী ৫ বছর আমি আপনাদের ভালো রাখবো। উল্লেখ করা যেতে পারে, সকাল থেকে রাত পর্যন্ত চলা টঙ্গীর পথ সভাগুলোতে ধানের শীষের সমর্থকদের উপচে পড়া ভীড় ছিল। আধুনিক টঙ্গী গাজীপুর গড়তে ধানের শীষের প্রার্থীকে ভোট জয়যুক্ত করার আহ্বান জানান গাজীপুর-২ আসনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও কেন্দ্রীয় শ্রমিকদল সভাপতি সালাহউদ্দিন সরকার।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
No Comment Yet