জনগণের কল্যাণেই কাজ করতে চাই: এ টি এম আজহারুল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ০৩:০৭:৪৮
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আমি আপনাদের খাদেম হয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দোয়া করবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন। জনগণের কল্যাণেই কাজ চাই।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, শাহ্পাড়া, কামারপাড়া এবং ইকরচালী বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।
স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই রাস্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি সহায়তা ও কর্মসংস্থানের বিষয়ে নিজেদের দাবি তুলে ধরেন। তিনি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
এ সময় বিভিন্ন এলাকার নারী-পুরুষ, প্রবীণ ও তরুণরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। সাধারণ মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ ধারণ করে।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি। তিনি দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চান। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
Anjara World Shop
পরে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবার মান বিষয়ে বিস্তারিত জানতে চান।
এ সময় তার সঙ্গে ছিলেন তারাগঞ্জ উপজেলা জামাতের আমির এস.এম আলমগীর হোসেন, রংপুর জেলা কর্ম পরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খান ও তারাগঞ্জ উপজেলার জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
No Comment Yet