চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠিত

চট্টগ্রাম, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে ১৯ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে সমন্বয় কমিটির চিঠিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন স্থানীয় সরকার পলালী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

বিজ্ঞাপন

Anjara World Shop

কমিটির অন্যান্য সদস্য হলেন- ব্রিগেড কমান্ডার, ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনী, ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম ওয়াসা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম, জেলা প্রশাসক, চট্টগ্রাম,  উপসচিব, সিটি কর্পোরেশন-১ শাখা, স্থানীয় সরকার বিভাগ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, প্রকল্প পরিচালক জলাবদ্ধতা নিরসন প্রকল্প, ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনী, সদস্য (প্রকৌশল), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রধান প্রকৌশলী চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চীফ হাইড্রোগ্রাফার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ,  অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম, প্রকল্প পরিচালক জলাবদ্ধতা নিরসন প্রকল্প, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, মহাব্যবস্থাপক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম, প্রকল্প পরিচালক চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগ, শাহরিয়ার খালেদ খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
 
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি চট্টগ্রাম মহানগরীর খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনসহ জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি করবে।

0%
0%
No Comment Yet