বিএমডিএ’তে সেচযন্ত্র পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ সময়: ১৭:১৬:২৫
রাজশাহী, ৭ অক্টোবর, ২০২৬ (বাসস) : বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনা আরও কার্যকর, টেকসই ও আধুনিকায়ন করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হয়েছে।
বুধবার রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখা আয়োজিত এবং সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকার সার্বিক সহযোগিতায় ৭ ও ৮ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান।
অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান। এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, বিএমডিএ’র সচিব মো. মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল আলী সরকারও নির্বাহী প্রকৌশলী এ.এস.এম দেলোয়ার হোসেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
প্রশিক্ষণ কর্মসূচিতে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, সেচ ব্যবস্থার দক্ষ পরিচালনা, যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে একদিকে যেমন সেচ ব্যবস্থার স্থায়িত্ব বাড়ানো সম্ভব, অন্যদিকে অপ্রয়োজনীয় ব্যয় ও যান্ত্রিক ত্রুটি কমানো সম্ভব।
প্রধান অতিথি’র বক্তব্যে জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন অনেকাংশেই সেচ ব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই সেচযন্ত্র ও সংশ্লিষ্ট অবকাঠামোর সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে সেচ ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনতে হবে। সেচযন্ত্রে ছোটখাটো ত্রুটি সময়মতো শনাক্ত ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা গেলে বড় ধরনের ক্ষতি এবং অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব। মাঠ পর্যায়ে কৃষক যেন নিরবচ্ছিন্ন ও সময়মতো সেচ সুবিধা পান, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
No Comment Yet