নগরকান্দায় ৭ বছরের শিশু ধর্ষণ ও  হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

ফরিদপুরের নগরকান্দায়  ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দী

গ্রামের মোঃ ইদ্রিস মোল্যার
৭ বছরের শিশু কন্যা মাহফুজাকে ধর্ষণ
করে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন করেছে
নিহতের পরিবার ও এলাকাবাসী।

রোববার ( ১৮ অক্টোবর) বিকালে
নগরকান্দা রেলস্টেশন সংলগ্ন
এলাকায় নিহত মাহফুজা এর পরিবার ও নগরকান্দার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন গত পহেলা আগষ্ট সন্ধ্যায় মাহফুজাকে ধর্ষণ ও হত্যা করে পার্শ্ববর্তী বাগানে ফেলে রাখে।
পুলিশ লাশ উদ্ধার করে একটি হত্যা মামলা করে। ময়না তদন্ত ও ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া পায় বলে নিহতের পরিবার জানায়।মানববন্ধনে অংশগ্রহনকারীরা মাফরুজাকে হত্যাকারী প্রতিবেশী ঘাতক শামসুল ইসলাম সূর্য্যর ফাঁসির দাবী জানিয়েছেন।

0%
0%
No Comment Yet