অসুস্থ রামিসার বাবাকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০২ জুন ২০২৬ সময়: ০৯:২৪:৪১
ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে দেখতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ সোমবার সন্ধ্যায় মন্ত্রী রামিসার বাবা আব্দুল হান্নানকে দেখতে শেরে বাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল যান।
হৃদরোগজনিত সমস্যা সন্দেহে আব্দুল হান্নান মোল্লা কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে পর্যবেক্ষণে আছেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
হাসপাতালে ভর্তির খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যায় হান্নান মোল্লাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত খোঁজ খবর নেন।
No Comment Yet