পাইকগাছায় “নিরাপদ সড়ক দিবস” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই এর পাইকগাছা উপজেলা শাখা।

শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে ” নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ।

এছাড়াও নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, রিপোটার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, এডভোকেট একরামুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet