ঘন কুয়াশায় পাটুরিয়া ও আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সময়: ১২:৪০:১৪
ঘন কুয়াশায় বুধবার রাত সাড়ে ১০টার পর থেকেই ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।উভয় রুটের মাঝ নদীতে আটকে আছে ছোট-বড় তিনটি ফেরি। মাঝ নদীসহ ঘাট এলাকায় আটকা পড়া যানবাহন শ্রমিক ও যাত্রীসাধারণেরা সৃষ্ট শৈত্যপ্রবাহে নিদারুণ দুর্ভোগ পোহাচ্ছে। ফেরি কর্তৃপক্ষ জানিয়েছেন কুয়াশার ঘণত্ব কেটে গেলেই উভয় রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
ফেরি কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ সালাম হোসেন জনকন্ঠকে জানিয়েছেন, নদীতে মাত্রাতিক্ত কুয়াশায় মুল চ্যানেল দৃষ্টি সীমার বাহির চলে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পাটুরিয়া ৩ নং ঘাটে ফেরি শাহ পরান, হাসনাহেনা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ৪ নং ঘাটে এনায়েতপুরী, বীর শ্রেষ্ঠ ডাঃ গোলাম মাওলা এবং দৌলতদিয়া প্রান্তের ৩ নংঘাটে কেরামত আলী, ৪নং ঘাটে খান জাহান আলী, শাহ মখদুম, ৭ নং ঘাটে বাইগার, ভাষা শহীদ বরকত লোড ও আনলোড অবস্থায় পন্টুনে নোঙর করে আছে।
উল্লেখিত রুটের মাঝ নদীতে আটকে আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ঢাকা নামক দুটি ফেরি। একই সাথে আরিচা-কাজিরহাট নৌরুটে একই রাত ৯টার দিকে বন্ধ ঘোষনা করা হয়েছে ফেরি চলাচল। এরুটের আরিচা প্রান্তে ফেরী শাহ আলী, ফেরী চিত্রা এবং কাজিরহাট প্রান্তে ফেরী ধানিসিড়ি অবস্থান করছে। মাঝ নদীতে আটকে আছে ফেরী হামিদুর রহমান।
বিজ্ঞাপন
Anjara World Shop
ঘাট সংস্লিষ্টরা জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কনকনে শীতে আটকে পড়া যাত্রী ও শ্রমিকরা ভোগান্তি পোহাচ্ছেন।
No Comment Yet