বগুড়ায় শেষ হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

বগুড়া, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী।
 
জেলা শিল্পকলা একাডেমির কারিগরি সহযোগিতায় আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে কর্মশালা। সারাদেশ থেকে নির্বাচিত ৩০ জনের অংশগ্রহণে সাফল্যের সাথে শেষ হলো কর্মশালাটি।

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন নির্মাতা জাফর মুহাম্মাদ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন দীপ্ত টিভির সিনিয়র এডিটর খালেদ সাইফুল হক।

প্রত্নতত্ত্ব ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন- প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ।

কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি 
এ্যাড. পলাশ খন্দকার।

বিজ্ঞাপন

Anjara World Shop

আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মন ও সহসভাপতি মশিউর রহমান, অর্থ সম্পাদক শফিউর সোহেল। সভাপতি পৌষরাম সরকার উপস্থিত থাকতে না পারায় অনলাইনে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অংশগ্রহণকারী সকলকে
ই-সার্টিফিকেট দেওয়ার ঘোষণা করেন।

0%
0%
No Comment Yet