নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মহাখালীতে বিআরটিএর ভিজিল্যান্স টিমের কার্যক্রম
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১০:৪৮:১৯
দুর্গাপূজা উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা মেট্রো-৩ সার্কেল, উত্তরা-এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিআরটিএর ভিজিল্যান্স টিমের কার্যক্রম চলমান রয়েছে।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং নির্ধারিত ভাড়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টার্মিনাল এলাকায় ভাড়ার তালিকাসংবলিত ডিজিটাল বিলবোর্ড স্থাপন ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যে ভাড়ার তালিকা-সংবলিত লিফলেট বিতরণ করা হচ্ছে, যাতে তাঁরা নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন।
এ ছাড়া বাস চলাচল তদারকি, যাত্রীসেবার মান পর্যবেক্ষণ এবং পরিবহন খাতে অনিয়ম প্রতিরোধে নজরদারি করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমানো ও টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
বিআরটিএর এ কার্যক্রমের মূল লক্ষ্য দুর্গাপূজায় যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সুশৃঙ্খল গণপরিবহনব্যবস্থা বজায় রাখা।
No Comment Yet