সাবেক কাউন্সিলরের ছেলে ও বিক্রয় কর্মীকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট

নারায়ণগঞ্জের বন্দরে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকারের ছেলে নাহিদ (২২) ও সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় কর্মী মিসকাতকে (২৭) কুপিয়ে ১০ লাখ ১০ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বন্দরের ব্যস্ততম বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে ব্যস্ততম এলাকায় এ ধরনের  ঘটনায় হতচকিত হয়ে যান আশপাশের লোকজন। এ সময়  ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী নাহিদ জানান, বৃহস্পতিবার আড়াইটার দিকে তিনি এবং ক্রাউন সিমেন্টের বিক্রয় প্রতিনিধি মিসকাত ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য রওনা হন। বন্দর শাহী মসজিদসংলগ্ন বৌবাজার এলাকায় এলে সিফাতসহ আরও ৪-৫ জন আকস্মিকভাবে চাপাতি  ও তলোয়ার নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা দুজন রাস্তার পাশের একটি  দোকানে আশ্রয় নেন। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার কাছে থাকা ৯ লাখ ৭৫ হাজার ও মিসকাতের কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফউদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে নেমেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

0%
0%
No Comment Yet