নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার (৬ মার্চ) রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ ঢালীপাড়া মুন্সিবাড়ীর আলীর ভাড়াটিয়া আকন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোহেল ও ঘটনার শিকার কিশোরী একই বাড়িতে পাশাপাশি রুমে ভাড়ায় থাকতেন। কিশোরীর মা গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কিশোরীর মা নিজ কর্মস্থলে চলে যায়। 

বেলা ১২টার দিকে সোহেল কৌশলে কিশোরীকে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। ঘরে প্রবেশ করা মাত্রই সোহেল ওই কিশোরীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এতে কিশোরী চিৎকার করে এবং ধস্তাধস্তি করে দৌড়ে সোহেলের রুম থেকে বেরিয়ে নিজ রুমে চলে আসে। ভয়ে ঘটনার দিন কাউকে কিছু না বললেও শুক্রবার কিশোরী তার মাকে ঘটনার বিস্তারিত বলে।

বিজ্ঞাপন

Anjara World Shop

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।

0%
0%
No Comment Yet