নৌকা থেকে লঞ্চে ওঠা নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২০ মার্চ ২০২৬ সময়: ০৯:৫৬:৪৮
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, মাঝনদীতে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, প্রয়োজনে এ লক্ষ্যে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনা হবে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি বিকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী নিরাপত্তা, সেবা ও সার্বিক পরিস্থিতি তদারকি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত যাত্রী বোঝাই ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার অত্যন্ত কঠোর। বিশেষ করে মাঝনদী থেকে নৌকা ব্যবহার করে যারা লঞ্চে ওঠেন, তা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে আমরা আপসহীন।’
শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী সাধারণ মানুষকে নিয়ম মেনে চলার এবং জীবনের নিরাপত্তার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে রাজিব আহসান বলেন, ‘অনিয়ন্ত্রিতভাবে নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করতে ভবিষ্যতে পারাপারের ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। ঘাট থেকে কিছুটা দূরে একটি স্থায়ী ও পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।’
অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো যাত্রী এ ধরনের অভিযোগ করেননি।
তিনি বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার এরই মধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং তা কার্যকর রয়েছে। যদি কেউ অতিরিক্ত ভাড়ার অভিযোগ করেন, তবে যথাযথ তথ্য-প্রমাণসহ তা উপস্থাপনের অনুরোধ করছি।
No Comment Yet