নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ এক শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এ দুর্যোগে স্বজন হারানো পরিবারগুলোর অপূরণীয় ক্ষতির প্রতি গভীর সহানুভূতি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের চিন্তা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।

তারেক রহমান আরও বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ের সময়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। সংকটময় এই পরিস্থিতিতে প্রয়োজন হলে নেপালকে যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

শোকবার্তায় প্রধানমন্ত্রী বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন।

0%
0%
No Comment Yet