বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ সময়: ১৯:৫৮:৫৭
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় দীপেন দেওয়ান বলেন, গৌতম বুদ্ধ ছিলেন অহিংস, সাম্য ও মৈত্রীর মূর্ত প্রতীক। তিনি মানবতার কল্যাণে শান্তির যে অমিয় ধারা প্রবাহিত করেছিলেন, তা আজও অশান্ত ও অন্ধকার বিশ্বে আলোর পথ দেখায়। বুদ্ধের প্রদর্শিত করুণা, মৈত্রী ও ত্যাগের আদর্শ ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, সমৃদ্ধশালী ও শান্তিময় সমাজ গড়ে তুলতে পারি।
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আবহমানকাল ধরে এদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি, গভীর ধর্মীয় ঐতিহ্য এবং পাহাড়ের মানুষের শান্তিপ্রিয় জীবনবোধ আমাদের জাতীয় ঐক্যের এক অবিচ্ছেদ্য অংশ।
মন্ত্রী মহামতি গৌতম বুদ্ধের মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে সকলকে দেশ ও জাতির কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’- এই মূলমন্ত্রকে ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
No Comment Yet